বর্ষায় সুস্থ থাকতে যা খাবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২২ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বর্ষা এলেই বাড়ে নানা রোগের সংক্রমণ। কারো জ্বর তো কারো সর্দি-কাশি। এর সঙ্গে অ্যাসিডিটি-গ্যাস-পেটের গোলমাল লেগেই রয়েছে। বর্ষার স্যাঁতস্যাঁতে পরিবেশ আর ঠান্ডা-গরম আবহাওয়ার কারণে সহজেই জীবাণু বাড়ে।
এসময় মেয়েদের যোনিতে নানারকম সংক্রমণ হয়। আর্দ্র পরিবেশ, তাপমাত্রার তারতম্য, যোনির পিএইচে হেরফের— সবই ব্যাকটেরিয়া ও ছত্রাক তৈরির জন্য আদর্শ। এসময় সংক্রমণ ঠেকাতে রোগ প্রতিরোধশক্তি বাড়ানো জরুরি।
বর্ষায় সুস্থ থাকতে কয়েকটি স্বাস্থ্যকর খাবারের ওপর ভরসা রাখতে পারেন। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নিই-
সবজির স্যুপ
শাকসবজির উপকারিতার কথা কম-বেশি সবার জানা। ভিটামিন, ফাইবার, খনিজ পদার্থ, কার্বোহাইড্রেট সমৃদ্ধ সবজি বেছে নিন। এসব সবজি দিতে বাড়িতেই তৈরি করুন স্যুপ। জ্বর কমাতেও এই স্যুপ বেশ কার্যকর। ঠান্ডা-কাশিতে গলায় আরাম পাবেন।
গাজর, বিট, ক্যাপসিকাম, বিন্স, পালং শাক একসঙ্গে সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিন। এরপর একটি পাত্রে মাখন দিয়ে সেই মিশ্রণটি ঢেলে তাতে লেবু আর আদার রস মেশান। বেশি করে গোলমরিচ আর সামান্য মাখন দিয়ে খান সবজির স্যুপ।
ডাঁটা চচ্চড়ি
কড়াইতে সরিষার তেল গরম করে এতে ডালের বড়ি ভেজে তুলে নিন। এবার তেলে লম্বা করে কাটা আলু লাল করে ভাজুন। আলু ভাজা হয়ে এলে ডাঁটার সঙ্গে লবণ হলুদ দিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নিন।
পরিমাণ মতো পানি দিয়ে কড়াই ঢেকে রাখুন। সবজি সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভাজা বড়ি আর সরিষা বাটা মিশিয়ে খানিকটা সরিষার তেল দিয়ে মাখা মাখা ঝোল করে নিন। ওপর থেকে কাঁচা মরিচ ছড়িয়ে তুলে নিন। এতে মুখের রুচি বাড়বে। সংক্রমণের ঝুঁকি কমবে।
ফ্রুট সালাদ
আপেল, আঙুর, স্ট্রবেরি টুকরো করে নিন। বেদানা ছাড়িয়ে রাখুন। এবার একটি বাটিতে টক দই ফেটিয়ে নিন। এতে একে একে লবণ, চাট মসলা, মরিচ গুঁড়া ও মধু মেশান। এরপর সব ফলের টুকরো দিয়ে মিশিয়ে নিন। চাট মসলা ছিটিয়ে পরিবেশ করুন।
এই খাবারগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও উপকারি। বর্ষায় খাদ্যতালিকায় রাখুন এসব রাখুন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

